প্রাইজবন্ড চেকার লোগোফ্রি প্রাইজবন্ড চেকার

ড্রয়ারের কোনায় পড়ে থাকা প্রাইজ বন্ডে লাখ টাকা লুকিয়ে নেই তো?

Is a Fortune Hidden in the Prize Bonds Lying in Your Drawer?

প্রাইজবন্ড আমাদের দেশে সঞ্চয়ের একটি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। অনেকেই প্রবল আগ্রহ নিয়ে এটি কেনেন, কিন্তু বর্তমান ব্যস্ত জীবনের কারণে নিয়মিত ড্রয়ের ফলাফল মিলিয়ে দেখা প্রায়শই সম্ভব হয়ে ওঠে না। ফলে ড্রয়ের পর ড্র চলে যায়, আর প্রাইজবন্ডগুলো হয়তো আলমারির ড্রয়ারের এক কোনায় খামের ভেতরেই অযত্নে পড়ে থাকে।

কেন নিয়মিত ফলাফল মেলানো জরুরি?

প্রতি তিন মাস পরপর ড্রয়ের ফলাফল সংগ্রহ করা এবং সেগুলোর সাথে একাধিক বন্ডের নম্বর মিলিয়ে দেখা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। অনেকেই জানেন না যে, ড্রয়ের ফলাফল প্রকাশের পর পুরো দুই বছর পর্যন্ত পুরস্কারের টাকা দাবি করা যায়। কিন্তু দুই বছরে হয়ে যাওয়া মোট ৮টি ড্রয়ের ফলাফল একসঙ্গে খুঁজে বের করা কষ্টসাধ্য হওয়ায়, অনেক সময় বন্ডটি পুরস্কারের তালিকায় থাকলেও তা অজানা থেকে যায়। আর দুই বছর পার হয়ে গেলে সেই পুরস্কার চিরতরে বাতিল হয়ে যায়।

প্রাইজ বন্ড সম্পর্কিত সাধারণ ও গুরুত্বপূর্ণ তথ্যাবলী

  • ক্রয় ও নগদায়ন: বাংলাদেশ ব্যাংক, তফসিলি বাণিজ্যিক ব্যাংক, ডাকঘর এবং জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে খুব সহজেই প্রাইজবন্ড ক্রয় ও নগদায়ন করা যায়।
  • ড্রয়ের সময়সূচি: প্রতি তিন মাস অন্তর (৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর) প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়।
  • অংশগ্রহণের যোগ্যতা: বন্ড কেনার তারিখ থেকে ন্যূনতম ২ (দুই) মাস অতিক্রম করার পর তবেই উক্ত বন্ড ড্রয়ের আওতায় আসে।
  • পুরস্কার দাবির সময়সীমা: ড্র অনুষ্ঠানের তারিখ হতে অবশ্যই দুই বছরের মধ্যে পুরস্কারের টাকা দাবি করতে হয়।
  • পুরস্কার প্রদান ও কর: নিয়ম অনুযায়ী, পুরস্কারপ্রাপ্ত মূল বন্ডটি গ্রাহককে আর ফেরত দেওয়া হয় না। তবে বন্ডের অভিহিত মূল্য (১০০ টাকা) পুরস্কারের অর্থের সাথে প্রদান করা হয়। এছাড়া, পুরস্কারপ্রাপ্ত অর্থ হতে ২০% উৎসে কর (Tax) কর্তন করে বাকি টাকা বিজয়ীকে দেওয়া হয়।
  • ফলাফলের চূড়ান্ত সিদ্ধান্ত: কোনো কারণে ওয়েবসাইট বা সফটওয়্যারের ফলাফলের সাথে মূল ফলাফলের কোনো গরমিল বা অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত ফলাফলই চূড়ান্ত বলে গণ্য হবে।
English

Prize bonds are a highly popular medium of savings in our country. While many buy these bonds with great enthusiasm, checking the draw results regularly often becomes impossible due to our busy modern lives. As a result, draw after draw passes by, and the prize bonds simply lie forgotten in an envelope in the corner of a drawer.

Why is it Important to Check Results Regularly?

Collecting the draw results every three months and manually cross-checking them against multiple bond numbers is a very time-consuming process. Many people are unaware that prize money can be claimed up to two full years after the draw results are published. However, searching for and checking the results of eight different draws over a two-year period is a daunting task. Consequently, even if a bond is on the winning list, it often remains undiscovered—and once the two-year window closes, the prize can no longer be claimed.

General and Important Information Regarding Prize Bonds

  • Purchase and Encashment: Prize bonds can be easily purchased and encashed from Bangladesh Bank, scheduled commercial banks, post offices, and national savings bureaus.
  • Draw Schedule: The lottery draw for these bonds is held every three months (January 31, April 30, July 31, and October 31).
  • Eligibility for Draw: A bond is only included in the draw after a minimum of 2 (two) months have passed since its purchase date.
  • Claiming Time Limit: The prize money must be claimed within two years from the exact date of the draw.
  • Prize Disbursement and Tax: According to the rules, the original winning bond is not returned to the customer. However, its face value (100 BDT) is paid along with the prize money. Additionally, a 20% source tax is deducted from the winning amount before it is handed over to the winner.
  • Final Authority on Results: In case of any discrepancy or inconsistency in the results shown on web software, the official results published by Bangladesh Bank will be considered final and binding.